পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন - The News Lion

পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন

 


দি নিউজ লায়ন;   গত ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন জেলার কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। পর্যাপ্ত অক্সিজেন রয়েছে।তিনি আরো জানিয়েছেন করোনা মোকাবিলা করার জন্য যে সব পদক্ষেপ গ্রহণ করার দরকার সেই সব পদক্ষেপ জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ  করা হয়েছে।


সেই সঙ্গে তিনি  সকলকে মাস্ক ব্যবহার করার জন্য ও স্বাস্থ্য বিধি মেনে চলার আবেদন জানান। যেভাবে প্রতিদিন পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তা সত্ত্বেও একশ্রেণীর মানুষ প্রশাসনের নির্দেশে উপেক্ষা করে মুখে মাস্ক ব্যবহার না করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। 


করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা  নিয়ে মানুষকে সচেতন করার জন্য মাইকিং করে প্রচার করা হচ্ছে। বেশ কিছু এলাকায় মাস্ক ব্যবহার না করার তাদের আটক করেছে করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা জেলায় প্রতিদিন বাড়ছে তার ফলে পুলিশ প্রশাসন মাস্ক ব্যবহার না করলে এবার গ্রেপ্তার করবে বলে সরাসরি জানিয়ে  দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.